করোনার জেরে আগামিকাল থেকে রাজ্যের সব স্কুল ছুটি ঘোষণা
দি নিউজ লায়ন; করোনার জেরে আগামী কাল থেকে রাজ্যের সব স্কুলে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এগিয়ে আনা হল গরমের ছুটি। স্কুলে আসতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও। আজই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে বিশেষ বৈঠক করবেন মুখ্যসচিব। সেই বৈঠকে ভার্চুয়াল উপস্থিত থাকবেন জেলার প্রশাসনিক আধিকারীকরা।
তার আগেই সাবধানতা হিসেবে রাজ্যের সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা করে দিেয়ছে রাজ্য সরকার। আগামিকাল থেকেই রাজ্যের সব সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে। বিকেলেই এই নিয়ে বিজ্ঞপ্তি জাির করা হবে। তবে এখনও পর্যন্ত বেসরকারি স্কুলগুলি কী করবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

Post a Comment